জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস ২০১৬ উপলক্ষে বঙ্গরত্ম ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় পথ শিশুকে ঘরের শিশু করে গড়ে তোলার আহবান জানান সভার প্রধান বক্তা কবীর চৌধুরী তন্ময়।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ১১টায় সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে আয়োজিত আলোচনা সভার প্রধান বক্তা বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরাম (বোয়াফ) সভাপতি কবীর চৌধুরী তন্ময় এ আহবান করেন।
প্রধান অতিথি সুপ্রীমকোর্ট বার এসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার বলেন, আজ এমন একটি মানুষের জন্মদিনকে কেন্দ্র করে পথ শিশুদের সাথে আনন্দ ভাগাভাগি করার জন্য আমরা সমাবেত হয়েছি, বঙ্গবন্ধু আজকের এই দিনে জন্ম না নিলে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেতাম না।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মাণে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত সোনার বাংলা প্রতিষ্ঠিত করতে সক্ষম হব।
আলোচসা সভার প্রধান বক্তা ও বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরাম (বোয়াফ) সভাপতি কবীর চৌধুরী তন্ময় বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিলো ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত এবং সকল মানুষের সমান অধিকার বাস্তবায়নের মাধ্যমে উন্নত বাংলাদেশ যা তাঁর কন্যা শেখ হাসিনার সরকারের কর্মপরিকল্পনার পরিপ্রেক্ষিতে এগিয়ে যাচ্ছে।
তন্ময় আরও বলেন, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে পথ শিশুদের মাঝে যে খাবার বিতরণ এবং আজকের আনন্দ ভাগাভাগি তা অবশ্যই একটি মহৎ উদ্যোগ। কিন্তু তার চেয়েও মহৎ কাজ হবে, পথ শিশুদের ঘরের শিশু হিসেবে গড় তোলা এবং এটাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিলো। আর এই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সরকারসহ দেশের বিত্তবানদের এগিয়ে আসা মানবিক দায়িত্ব।
বঙ্গরত্ম ফাউন্ডেশনের সভাপতি মো. জুলফিকার আলী ভুট্টোর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন :- ভারপ্রাপ্ত সেক্রেটারি আখতারুজ্জামান, সহ-সভাপতি মাছুম বিল্লাহ, যুবমোহিলা লীগ তেজগাঁও থানা সভাপতি, হুমাইরা আফরিন, প্রচার সম্পাদক মো: রাব্বি চৌধুরী, মুনসিরুল হায়দার-জিতু, মেহেদী,আশিক, রাজু, বোয়াফ প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম রাকিব প্রমুখ।
এমআইএস।





