যশোরে গণপিটুনিতে সুমন মোল্লা (২০) নামে এক ছিনতাইকারী নিহত হয়েছেন। এসময় তার এক সহকার্মী আহত হন।

বুধবার বিকালে যশোর শহরের নাজির শংকরপুর পাসপোর্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ছিনতাইকারী সুমন মোল্লা (২০) যশোর শহরের বেজপাড়া এলাকার রবিউল মোল্লার ছেলে। আহত তপু ব্যানার্জিও (২৭) একই এলাকার বসিন্দা।

নিহত সুমনের বোন শরীফা খাতুন দাবি করেন, সুমন ছিনতাইকারী নয়। বুধবার সকালে সে গোপালগঞ্জ থেকে যশোরে এসেছিল। তার এক বন্ধু তাকে পাসপোর্ট অফিস এলাকায় ডেকে নিয়ে যায়। ওই এলাকায় ছিনতাইয়ের পর ছিনতাইকারীরা পালিয়ে গেলে জটলার মধ্যে পড়ে সে মারপিটের শিকার হয়।

পরে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টার দিকে সুমন মোল্লার মৃত্যু হয়। তার লাশ যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অন্যদিকে আহত তপু ব্যার্নাজিকে চিকিৎসা দিয়ে যশোর কোতোয়ালী মডেল থানায় নেয়া হয়েছে বলে জানান তিনি।

ঢাকা,২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ