রাজধানীর বনানী কড়াইল বস্তির বেলতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার রাত ৮টার দিকে ঘনবসতিপূর্ণ বস্তিটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে এরই মধ্যে আগুনে পুড়ে যায় বস্তির অর্ধশত ঘর। এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজন আহত হয়েছে বলেও ফায়ার সার্ভিসের সূত্রে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।

ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ভজন কুমার সরকারের জানায়, রাত ৮টার দিকে বেলতলা টিঅ্যান্ডটি মাঠের পূর্বপাশে বস্তি থেকে হঠাৎ আগুনের শিখা ও ধোঁয়া উঠতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ওএফ