বগুড়ার নারুলী এলাকায় ট্রেনের ধাক্কায় এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বিমল কুমার চাকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকালের দিকে বগুড়া শহরের মুক্তিযোদ্ধা জগরুল রশিদ (৬৮) নারুলী রেলগেট দিয়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন।
এ সময় ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
কেএইচ





