উল্টো পথে চলার সময় ৭১ টেলিভিশনের গাড়ির সঙ্গে সংঘর্ষে গাড়ির ড্রাইভার ও সামনের সিটে বসা একজন আহত হয়েছে।
বুধবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর নতুন বাজারের কোকো কোলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত ১টায় একটি প্রাইভেটকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নতুন বাজারের দিকে যাচ্ছিল। পথে প্রেস লেখা ৭১ টেলিভিশনের একটি গাড়ি রং সাইড দিয়ে আসলে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে গাড়ির ড্রাইভার ও সামনের সিটে বসা একজন আহত হয়। আহত দু'জনকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত ভাটারা থানার পুলিশ কর্মকর্তা ওমর জানান, এই দুর্ঘটনায় উভয়পক্ষেরই দোষ রয়েছে। গাড়ি দুটি থানায় নিয়ে গিয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।
ঢাকা, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





