ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী উত্তর সেক্রেটারী নাজিব আহসান বলেন আওয়ামী তাঁবেদারী সরকার অবৈধভাবে ক্ষমতা ধরে রাখতে আইন শৃঙ্খলা বাহিনীকে নিজেদের স্বার্থে ব্যবহার করে দিন দুপুরে বিরোধী মতের নিরপরাধ মানুষ গুম ও হত্যার মহোৎসবে মেতেছে।

তারা সন্ত্রাসী কায়দায় বিরোধী জোটের গণতান্ত্রিক কার্যক্রম নস্যাৎ করতেই সেই মতের মানুষ গুম, খুন করে তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য ভিন্ন দলের নেতা কর্মীদের উপর ভয়াবহ নির্যাতন করে চলেছে।

দেশের যেখানে সেখানে জামায়াত-শিবির সহ বিরোধী নেতা কর্মীর লাশ পাওয়া এখন নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। স্বজন হারানো পরিবারের কান্নায় দেশের আকাশ- বাতাস ভারী হয়ে উঠেছে।

সরকারের লেলিয়ে দেয়া সন্ত্রাসী ও আইন শৃঙ্খলা বাহিনীর এ ধরণের বর্বর হত্যাকা- স্বাধীনতা পরবর্তী গঠিত রক্ষী বাহিনীকেও হার মানিয়েছে।

তাদের অত্যাচারে দেশের মানুষ বাড়ি ঘরে থাকতে না পেরে পালিয়ে বেড়াচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর এহেন জঘণ্য কর্ম তাদেরকে মানুষ খেকো বাহিনীতে পরিণত করেছে।

ক্ষমতান্ধ বাকশালী সরকার বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসনকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করে দিয়েছে !

তিনি অবিলম্বে আটককৃত যশোর জেলা শিবিরের ৩ নেতাকে আদালতে হাজির করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবী জানান। একই সাথে মানুষ হত্যা করে আ’লীগ কখনো ক্ষমতা চিরস্থায়ী করতে পারবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

যশোর জেলা শিবিরের এইচআরডি সম্পাদক আবুল কাশেম সহ ৩ নেতাকে প্রকাশ্যে আটকের পর আইন শৃঙ্খলা বাহিনী গুম করে রাখার প্রতিবাদে চট্টগ্রাম মহানগরী উত্তর শিবিরের বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নগরীর বহদ্দার হাট এলাকা থেকে শুরু হওয়া মিছিলে শিবির নেতা এস কে সিকদার, রাশেদুল ইসলাম, সালাম সিদ্দিক, আবু আব্দুল্লাহ,কামাল কুতুবী, আমান রহমান, আবু জোবায়ের, আনোয়ার জাহিদ প্রমুখ নেতৃত্ব দেন।

 সমাবেশে বক্তারা বলেন জনগণের মৌলিক অধিকার হরণ করে তাঁবেদারী সরকার প্রভুদের খুশি করতেই মানুষ গুম, খুন করার মতো জঘণ্য কাজ করছে অভিযোগ করে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের এভাবে মানুষ মেরে ক্ষমতার মসনদ ধরে রাখার স্বাদ দেশপ্রেমিক জনতা রুখে দিতে বাধ্য হবে বলে জানান ।