খুলনায় মালবাহী একটি ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এঘটনায় খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বুধবার ভোরে খুলনার দৌলতপুরে এ দূর্ঘটনা ঘটে।
এর ফলে সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানগামী পাঁচটি ট্রেন খুলনা স্টেশনে আটকে আছে।
রেলওয়ে পশ্চিম জোনের পরীক্ষক কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কিছুক্ষণ আগে উদ্ধার কাজ শুরু হয়েছে। উদ্ধারে সাড়ে তিন ঘণ্টা সময় লাগবে। দুপুর একটা নাগাদ খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হবে।
এআই





