যশোরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হকের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে ছাত্রলীগের একাংশ।

মঙ্গলবার  দুপুরে এমএম কলেজ ছাত্রলীগের ব্যানারে জেলা ছাত্রলীগ সভাপতি রিয়াদ গ্রুপের নেতাকর্মীরা এ মিছিল সমাবেশ করে।

দুপুরে এমএম কলেজ থেকে মিছিলটি বের হয়ে শহর ঘুরে কোতোয়ালি থানার সামনে চৌরাস্তা মোড়ে এসে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সহসভাপতি মীর হামিদুল ইসলাম লাভলু, রবিউল ইসলাম, মনোয়ার হোসেন ইমন, মাসুদ রানা মিলন, সাঈদ সরদার, আহসানুল করিম রহমান প্রমুখ।

সমাবেশে বক্তারা কোতোয়ালি থানার ওসি ইনামুল হক এমএম কলেজ ক্যাম্পাসের শৃঙ্খলা বিনষ্টকারী সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন অভিযোগ করে তার অপসারণ দাবি করেন।

জেআই