শনিবার (২৬ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়োগপত্র প্রাপ্তি নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের তথ্য ছড়ানো হচ্ছে। তবে সরকারি চাকরিতে নিয়োগের আগে প্রার্থীদের ভেরিফিকেশন ও ভেটিং সম্পন্ন করা নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ।

মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১ অক্টোবরের মধ্যে কোনো উত্তীর্ণ প্রার্থী নিয়োগপত্র না পেলেও উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। সংশ্লিষ্ট প্রার্থীদের তথ্য যথাযথভাবে যাচাই-বাছাই ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে পর্যায়ক্রমে দ্রুত নিয়োগপত্র পাঠানো হবে।

তাই নিয়োগপত্র পাওয়া নিয়ে ছড়ানো বিভ্রান্তিকর তথ্যের কারণে প্রার্থীদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।

এস