শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ভাটারা থানার সাঈদনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের থানা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ফয়জুল করীম বলেন, সরকারের মেয়াদের অর্ধবছর পেরিয়ে গেলেও বিভিন্ন সংকট মোকাবিলা এবং মানুষের সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না। তার দাবি, অনেক ক্ষেত্রে পরিস্থিতি আগের তুলনায় আরও কঠিন হয়েছে।

তিনি বলেন, দেশে জ্বালানি সংকট বেড়েছে, বিদ্যুৎ সমস্যা তীব্র হয়েছে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ চাপে রয়েছে। একই সঙ্গে সন্ত্রাস ও চাঁদাবাজির বিস্তৃতি বেড়েছে বলেও দাবি করেন তিনি।

বিএনপির নেতাকর্মীদের নিয়েও অভিযোগ করেন ইসলামী আন্দোলনের এই নেতা। তার ভাষ্য, সন্ত্রাস, হানাহানি ও মাস্তানির কারণে জনগণের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এসব বিষয় বিবেচনায় দল ও সরকার পরিচালনায় বিএনপি নেতৃত্বের সক্ষমতা ও দক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে বলেও মন্তব্য করেন তিনি।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ পূর্ণ শক্তি নিয়ে অংশ নেবে।

এ লক্ষ্যে নেতাকর্মীদের শরিয়াহ, সততা ও দক্ষতাকে গুরুত্ব দিয়ে নির্বাচনী প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেন তিনি।

এস