শহরে লাইসেন্স করা বন্দুকসহ পুলিশ রুদ্র কুমার দাস নামে এক যুবককে গ্রেফতার করেছে।সে বগুড়া মিলন হাসপাতালের হিসাবরক্ষণ কর্মকর্তা রতন কুমার দাসের ছেলে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম ফয়জুর রহমান জানান, শহরের খান্দারের এম হাকিম অ্যান্ড সন্স নামের দোকানে রুদ্র কুমার দাস মঙ্গলবার বাকিতে পাউরুটি ও কলা কিনতে গেলে দোকানদার দিতে অস্বীকৃতি জানান। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে সে বুধবাব সকাল সাড়ে ১১টার দিকে বাবার লাইসেন্স করা একনলা বন্দুক নিয়ে ওই দোকানে হামলা চালায়। সে ঘটনার সময় দোকানে পর পর তিনটি গুলি ছোড়ে। এতে দোকানে অবস্থানরত হোসনে আরা (৪৫) নামে এক মহিলা গুলিবিদ্ধ হন।
গুলিবিদ্ধ অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। তার পায়ে গুলি লেগেছে বলে জানা গেছে। গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এসে রুদ্রকে আটক করে গণধোলাই দেয়।
পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে আটক করেছে। এ ঘটনায় আটকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





