চট্টগ্রাম মহানগরী উত্তর শিবিরের উদ্যোগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে বস্তিবাসী শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

অনূষ্ঠানে প্রধান অতিথির উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী উত্তর সভাপতি নুরুল আমিন।

নগর উত্তর শিবির সেক্রেটারী সালাউদ্দিন মাহমুদ’র সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন শিবির নেতা তৌহিদুল ইসলাম, আবু সায়েম ফোরকান, এম.আর. সোহেল, আর.আই. জিসান, আলী মর্তুজা প্রমুখ। সমাবেশে বক্তারা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে জ্ঞান অর্জন করে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গঠনে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সবার প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে উপস্থিত শিশুদের মাঝে বই, খাতা, কলম, পেন্সিল ইত্যাদি শিক্ষা উপকরন প্রদান ও বাংলা বর্ণমালা পরিচয় করিয়ে দেয়া হয়।

এআই