চট্টগ্রাম নগরীর টাইগার পাস এলাকায় গাড়ির ধাক্কায় অজ্ঞাত (৩৫) এক পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার ভোররাতে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (চমেক) পুলিশ ফাঁড়ির নায়েক মোহাম্মদ হামিদ বলেন, শুক্রবার দিনগত রাত ১টার দিকে টাইগার পাস এলাকায় গাড়ির ধাক্কায় আহত হয়ে সড়কের পাশে ছিল।

পরে কয়েকজন পথচারী হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় ভোরে ঐ ব্যক্তির মৃত্যু হয়।

এআই