সুপ্রীম কোর্ট জাজেস (ছুটি, পেনসন ও সুবিধাদি) (সংশোধন) বিল সোমবার জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এ বিল উত্থাপন করেন।
বিলে সুপ্রীম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের বাধ্যতামূলক সমর্পিত পেনশনের বিপরীতে প্রদত্ত আনুতোষিকের হার বৃদ্দির প্রস্তাব করা হয়েছে। বিলে এ হার ২৩০, ২১৫ ও ২শ’ টাকা থেকে বৃদ্ধি করে ২৬০, ২৪৫ ও ২৩০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।
পরীক্ষা- নিরীক্ষা করে ১৫ দিনের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য বিলটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়েছে।
এআর





