নরসিংদী পৌর এলাকায় নয়ন (২৫) নামে এক পরিবহন শ্রমিককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পৌর এলাকার সাতিরপাড়ায় সোমবার সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় পরিবহন শ্রমিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম আবুল কাশেম ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত হত্যাকারীদের গ্রেফতারের আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেন।
ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





