ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা থেকে ৩৪ বোতল ফেনসিডিলসহ আব্দুল হক (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬-এর সদস্যরা।
রোববার রাত সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়। তিনি উপজেলার পুকুরিয়া গ্রামের গোলাম মোস্তাফার ছেলে।
ঝিনাইদহ র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আশরাফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে পুকুরিয়া গ্রামের আব্দুল হকের বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।
তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন বলে র্যাব জানিয়েছে।
এসএইচ





