রাজধানীর জুরাইনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। শনিবার এই ঘটনা ঘটে।
কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানিয়েছেন, জুরাইনের আলমবাগে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দুইজন নারী ও দুইজন পুরুষ দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এমএনজে





