খুলনায় অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩০) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

লবণচোরা থানার বান্ধা এলাকার কাজী সুবাহান অটো রাইস মিলের পরিত্যক্ত টয়েলেটের ভেতর থেকে শনিবার সকালে লাশটি উদ্ধার করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান জানান, সকালে কাজী সুবাহান অটো রাইস মিলের পরিত্যক্ত একটি টয়লেট থেকে গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করে।

ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। যুবকের পরনে জিন্স প্যান্ট ও গেঞ্জি ছিল।

এমকে