খুলনা বিজিবি হেডকোয়ার্টারে দুই দিনের বিজিবি-বিএসএফের উচ্ছ পর্যায়ের সীমান্ত সম্মেলনে যোগ দিতে উত্তর বঙ্গ বিএসএফের মহাপরিচালক কমল নয়ন চুবের নের্তৃত্বে ২২ সদস্যের প্রতিনিধি দল মঙ্গলবার সকালে বেনাপোল চেকপোষ্ট দিয়ে বাংলাদেশে এসেছে। সীমান্তে ভারতীয় প্রতিনিধি দলকে ফুল দিয়ে অভ্যার্থনা জানায় বিজিবি।
পরে তাদেরকে নিয়ে যাওয়া হয় বেনাপোল বিজিবি কোম্পানি সদরে। গার্ড অব অনার প্রদর্শন করা হয়। খুলনা বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল ইকবাল ও কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মাহবুব হোসেনের নের্তৃত্বে বিজিবির একটি প্রতিনিধি দল ভারতীয় প্রতিনিধি দলকে বরণ করে নেন।
বাংলাদেশ রংপুর বিজিবির রিজিয়ন্যাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার আহম্মেদ চৌধুরীর নের্তৃত্বে ২২সদস্যের প্রতিনিধি দল জয়েন্ট কো-অর্ডিনেশনাল সীমান্ত সম্মেলনে অংশগ্রহন করবেন। এসময় উপস্তিত থাকবেন-ভারতের দক্ষিনবঙ্গ বিএসএফের আইজি পেনডিয়া সিথারম, গৌহাটি বিএসএফ আইজি মধু সুধন শর্মাসহ প্রশাসনের বিভিন্ন সেক্টরের কর্মকর্তারা।
যশোর ২৬বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্নেল জাহাঙ্গীর হোসেন ও চুয়াযাঙ্গা বিজিবি ব্যাটলিয়নের টু আইসি মেজর মঈন হোসেন বলেন, সীমান্ত সম্মেলনে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিভিন্ন ধরনের চোরাচালান, নারী শিশু পাচার, অনুপ্রবেশরোধ ও সীমান্ত চিহ্নিতকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
৮ ও ৯ তারিখে খুলনায় ১০ তারিখে ঢাকা সফর শেষে ১১ তারিখে ভারতে ফিরে যাবে প্রতিনিধি দলটি। পানি সম্পদ অধিদপ্তর, জরিপ অধিদপ্তর ও ফরেন এফেয়ার্স সহ বিভিন্ন দফতরের কর্মকতারা থাকবেন প্রতিনিধি দলে। এ সম্মেলনের ফলে দু দেশের মধ্যে আরো সৌহার্দপূর্ন সম্পর্ক গড়ে উঠবে বলে আশা করেন বিজিবি কর্মকর্তারা।
জেড/কেবি





