বগুড়ায় বিশেষ অভিযান চালিয়ে ৬০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে মাদকসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং নিয়মিত মামলার আসামি রয়েছে।

বিশেষ অভিযানে পুলিশ সদর থানায় ২১, শিবগঞ্জে ২, সোনাতলায় ৩, গাবতলীতে ৭, সারিয়াকান্দিতে ৪, ধুনটে ৩, শেরপুরে ৫, নন্দীগ্রামে ২, আদমদীঘিতে ৩, দুপচাঁচিয়ায় ৩, শাজাহানপুরে ৫ এবং কাহালুতে ২ জনকে গ্রেফতার করে।

এ সময় ১৫ বোতল ফেনসিডিল, ৩১ পিস ইয়াবা, ৯শ’ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ।

জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) উজ্জল কুমার রায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাসব্যাপী এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

কেএইচ