সিরাজগঞ্জের রায়গঞ্জে পুকুরে গোসল করতে নেমে দুইটি শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া গ্রামে এই ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলেন- নাড়ুয়া গ্রামের মো: সেলিম হোসেনের ছেলে হামজেলা (৫) ও আব্দুল হাশেমের মেয়ে আয়েশা মনি (৪)।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহীদুল ইসলাম জানান, সকালে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে ডুবে যায় হামজেলা ও আয়েশা। এ সময় টের পেয়ে স্থানীয়রা পুকুরে নেমে শিশুটি দু’টিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মৃত শিশুদের সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
এমবি





