বগুড়ার শেরপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম সরোয়ার জাহানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা চেয়ারম্যান দবিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ফিরোজুল ইসলাম, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক মুনসী সাইফুল বারী ডাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা ইসলাম শেফা, প্রাণিসম্পদ কর্মকর্তা আনোয়ারুল হক, প্রকৌশলী একেএম ওবায়দুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
এমবি





