সিরাজগঞ্জের সলঙ্গা থানা ছাত্রলীগ কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বত্তরা।বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েয়ে তা জানা যায়নি।

স্থানীয়রা জানায়, সন্ধ্যার পর সলঙ্গা থানা ছাত্রলীগের কার্যালয় বন্ধ করে নেতাকর্মীরা বাড়ি চলে যায়। রাতে কার্যালয়ের পেছনের জানালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে অফিস কক্ষে। এতে অফিসের আসবাপত্র পুড়ে যায়। খবর পেয়ে ছাত্রলীগ নেতাকর্মীসহ স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে।

সলঙ্গা থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা এ ঘটনার জন্য ২০ দলীয় জোটের নেতাকর্মীদের দায়ি করেছেন।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ রেজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এআর