চুয়াডাঙ্গার জেলার সদর উপজেলার মোমিনপুর রেলস্টেশনের টেংরামারী এলাকায় ট্রেনে কাটা পড়ে দাউদ হোসেন (৫৫) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। দাউদ হোসেন দর্শনা কেরু উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং সে সদর উপজেলার তালতলা গ্রামের ভাদু মণ্ডলের ছেলে।


সোমবার রাতে এ ঘটনা ঘটে।


পোড়াদহ জিআরপি থানা পুলিশ জানায়, রাত আনুমানিক ৮টায় রেলস্টেশনের পাশে তার মৃতদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।


মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের স্ত্রী জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। সোমবার সকালে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায় সে। পরে আর ফিরে আসেনি।

ঢাকা, ১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) এসআর