রাজধানীর বাংলামোটর মোড়ে পরপর ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলামোটর মোড়ে অবরোধ সমর্থনে একদল যুবক ৩টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। তবে এ ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে রমনা থানার ডিউটি অফিসার এসআই মনজুরুল আলম বলেন, ককটেল বিস্ফোরণের বিষয়ে আমরা এখনও কিছু জানি না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

কেএইচ