মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ চট্টগ্রামে বিএনপি-জামায়াতের ৫ জন এবং ঝিনাইদহে ২৪ জনকে আটক করেছে।
ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, জিআর, সিআরসহ বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তারে পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযান কালে শৈলকুপা উপজেলা থেকে ৫ জন, সদর উপজেলা থেকে ৬ জন, কালীগঞ্জ থেকে ৫ জন, মহেশপুর থেকে ৪ জন ও হরিণাকুণ্ডু থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো প্রক্রিয়া চলছে।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাছান বলেন, ‘মঙ্গলবার দিন ও রাতভর চট্টগ্রামের সীতাকুণ্ড, লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি,জামায়াত ও শিবিরের ৫ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।’
ইআর





