নাশকতার আশঙ্কায় ঝিনাইদহের ৩ উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত থেকে বুধবার ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন, হরিণাকুন্ডু উপজেলার বাকচুয়া গ্রামের মনোয়ার হোসেনের ছেলে আবুল হোসেন (৪৫), জোড়াদহ গ্রামের তজিবার হোসেনের ছেলে সোহাগ আলী (১৮), সোনাতনপুর গ্রামের রফি উদ্দীনের ছেলে আব্দুল আলিম (৩০), শৈলকুপা উপজেলার দোহা নাগিরহাট গ্রামের কবির হোসেনের ছেলে বকুল বিশ্বাস (৫০), পাইপকপাড়া গ্রামের মকছেদ আলীর ছেলে শহিদুল ইসলাম (৩৮) এবং সদর উপজেলা হলিধানী আবজাল হোসেনের ছেলে আবুল হোসেন (৩৫)।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটকদের বুধবার দুপুরে আদালতে পাঠানো হবে।
এমকে





