ঝিনাইদহে যুবদল নেতা ও জায়ামাত কর্মীসহ ২৫ জনকে আটক করেছে পুলিশ। নাশকতা
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ঝিনাইদহ সদর ও ৫টি উপজেলায় অভিযান চালায় পুলিশ। এতে সদর উপজেলার ১ জন জামায়াত কর্মী, হরিণাকুন্ডু উপজেলার ২ জামায়াত কর্মীসহ মোট ২৫ জনকে আটক ও গ্রেফতার করে।
ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের এসআই খবির হোসেন জানান, নাশকতা, বিভিন্ন অভিযোগ ও মামলা রয়েছে আটক ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে।
তবে তাৎক্ষণিকভাবে যুবদল নেতা সহ বাকিদের নাম পরিচয় জানাতের পারেনি পুলিশ।
জেএ





