গাজীপুর সদর উপজেলার বড়বাড়ি এলাকা থেকে বুধবার সকালে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর।

এলাকাবাসী ও পুলিশ জানায়, আজ সকালে বড়বাড়ি এলাকায় স্ট্যান্ডার্ড জেনারেল হাসপাতালের পাশে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। লাশটি বিবস্ত্র ছিল। খবর পেয়ে জয়দেবপুর থানার পুলিশ সকাল সাড়ে নয়টার দিকে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

জয়দেবপুর থানার এসআই মনির হোসেন জানান, গতকাল মঙ্গলবার দিবাগত রাতের কোনো একসময় ওই ব্যক্তিকে অন্যত্র হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। পরে লাশটি বড়বাড়ি এলাকায় ফেলে গেছে।

ঢাকা, ২৩ জুলাই, টাইমনিউজবিডি.কম, এনএস