রাজশাহী শহরে ৫০ কেজি ওজনের কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকাল সাড়ে ৪টায় নগরীর মাস্টারপাড়া থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

রাজশাহীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) শাহাদত হোসেন খান জানান, নগরীর মাস্টারপাড়ার একটি জঙ্গল থেকে পুলিশ মূর্তিটি উদ্ধার করেছে। ওই এলাকার প্রয়াত প্রদ্যুত সেনের বাড়ির পেছনের জঙ্গলে মূর্তিটি পড়ে ছিল। বিকালে স্থানীয়রা জঙ্গলে ঘাস কাটতে গিয়ে মূর্তিটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ মাস্টারপাড়ার ওই জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কেএইচ