চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংক ভবনের সামনে বোমা হামলা চালিয়ে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে।

এতে ৩ জন গুরুতর জখম হয়েছে বলে জানা যায়।দোকানটির সামনের আয়না, মূল্যবান আসবাবপত্র, স্বণালংকার ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে গিণি গোল্ড জুয়েলার্স নামে একটি দোকানে এ ঘটনা ঘটেছে।

নগর পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) কামরুল আমীন বলেন, বাংলাদেশ ব্যাংক ভবনের সামনে বোমা হামলার একটি ঘটনা ঘটেছে। এখনও বিস্তারিত কিছু জানিনা।

এদিকে ঘটনার খবর পেয়ে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদারের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে।

বোমা বিস্ফোরণের পর পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে। আতংকে আশপাশের এলাকা দিয়ে যানবাহন চলাচল কমে গেছে।

এসএইচ