ট্রলারের রশি ছিড়ে বুকে আঘাত লেগে মো. শিমুল(২৮) নামে এক ট্রলার কর্মচারীর মৃত্যু হয়েছে। তিনি ইমাম হাসান নামে একটি ট্রলারে কাজ করতেন। শুক্রবার সকালে সাড়ে ৮টার দিকে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃতের বড় ভাই মিজানুর রহমান জানান, সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে সদরঘাট লঞ্চ টার্মিনালে দাঁড়িয়ে থাকা অবস্থায় অন্য একটি ট্রলারের মোটা প্লাস্টিকের রশি ছিড়ে এসে তার বুকে আঘাত করে।
পরে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় শিমুলকে। সেখানে সে অচেতন হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
শিমুল উত্তরকূল গ্রামের সুলতান ব্যাপারির ছেলে। তার লাশটি ঢামেক জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
জেইউ