বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে একদিনের জন্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে এপথে পাসপোর্টধারী যাএীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।
আজ (১৫ নভেম্বর) রোববার সকালে বেনাপোল কাস্টমসের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা শহিদুল ইসলাম আমদানি-রপ্তানি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজস্ব কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, ভারতে কালীপূজা হওয়ায় বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে একদিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে পণ্য খালাস সচল রয়েছে।
আগামী সোমবার (১৬ নভেম্বর) থেকে ফের আমদানি-রপ্তানি সচল হবে বলেও জনান তিনি।





