রায়ের বাজারে নূপুর হেয়ার স্টাইল নামের একটি সেলুনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪জন অগ্নিদগ্ধ হয়েছেন। এর মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার সকাল আনুমানিক ৭ টায় এ ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধরা হলেন সেলুন মালিক নূপুর মজুমদার (২৮) ও গৌতম মজুমদার (৩২), কর্মচারি জসিম (২৫) এবং গ্রাহক তানিম (১৯)।
নূপুর মজুমদার জানান, সকাল ৭ টায় সেলুনে গৌতম মজুমদার একটি সিগারেট জ্বালাতেই হঠাৎ পুরো সেলুনে আগুন জ্বলে ওঠে।
এসময় সেলুনের ভিতরে থাকা ৪জন অগ্নিদগ্ধ হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্নইউনিটে নিয়ে আসে।
ঢাকা, ২৮ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসআর





