নির্মাণ ও উৎপাদনমুখী শিল্পে দক্ষ জনশক্তি তৈরি করতে সহায়তা করবে জাপান। এজন্য জাপানের সাথে সমঝোতা চুক্তি সই করেছে বাংলাদেশ।
সকালে, প্রবাসী কল্যাণ ভবনে দুই দেশ মধ্যে এ চুক্তি সই হয়। এ চুক্তির ফলে বাংলাদেশি কর্মীরা নির্মাণ ও উৎপাদনশীল খাতে জাপানে তিন বছরের প্রশিক্ষণ নিতে পারবে। এর সব খরচ বহন করবে জাপানি প্রতিষ্ঠান। প্রশিক্ষণার্থীদের দেয়া হবে ভাতা। প্রশিক্ষণ শেষে দেশে ফিরে তারা উদ্যোক্তা হিসেবে কাজ করতে পারবে বলে আশা করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী।
ইআর





