রাজধানীতে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তিসহ তিনজন নিহত হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ও সকালে তেজগাঁও,কুঁড়িল বিশ্বরোড ও গাবতলী এলাকায় এ ঘটনা ঘটে।
তেজগাঁও থানার এসআই সরদার নিজামুল জানান,শুক্রবার সকালে তেজগাঁও মহিলা কলেজের সামনে অজ্ঞাত এক যুবক রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে একটি বাস ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার দিবাগত রাতে কুঁড়িল বিশ্বরোডে সড়ক দুর্ঘটনায় ওহিদ  নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে লক্ষ্মীপুর জেলার শাহাপুর থানার মমিনুল্লাহের ছেলে।
প্রত্যক্ষদর্শী হান্নান জানায়,ওহিদ বিশ্বরোডে সড়ক দুর্ঘটনায় আহত হন। তাকে উদ্ধার করে রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে মিরপুর গাবতলী রোডে খোরশেদ নামের এক যুবকের মৃত্যু হয়। সে ৩৩ কামরাঙ্গীরচরের আব্দুর রহিমের ছেলে।
পথচারি মোদাচ্ছের জানান,রাত ১টার দিকে আহত খোরশেদকে উদ্ধার করে ঢামেকে নিয়ে গিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
[b]ঢাকা, ৩১ জানুয়ারি(টাইমনিউজবিডি)// জেআই[/b]