ঝিনাইদহ জেলা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ছয়টি উপজেলা থেকে ২৮ জনকে গ্রেফতার করেছে।
সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এই অভিযান চালানো হয়।

ঝিনাইদহ পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বরত সদস্য শফিকুল ইসলাম জানান- হত্যা, ধর্ষণ, নারী নির্যাতন, মাদকসহ বিভিন্ন মামলায় হরিণাকুন্ডু উপজেলা থেকে দুইজন, সদর উপজেলা থেকে দশজন, শৈলকুপা থেকে পাঁচজন, কালীগঞ্জ থেকে আটজন, কোটচাঁদপুর থেকে একজন ও মহেশপুর থেকে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ইআর