রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ এলাকা থেকে সাইদুল ইসলাম (২৮) নামে একব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাত ১২টার দিকে ওই এলাকার একটি টিনশেড বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

দক্ষিণখান থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে ওই এলাকার মিজান গ্যারেজ নামে একটি টিনশেড বাড়ি থেকে সাইদুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়।

পরে তা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এআই