সাতক্ষীরায় আটক ভারতীয় তিন নাগরিককে পতাকা বৈঠকের পর ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

তলুইগাছা সীমান্ত থেকে বুধবার রাত তিনটার দিকে আটকের পর বৃহস্পতিবার সকালে তাদের ফেরত দেয়া হয়।

এরা হলেন- ভারতের উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর থানার ছোট মির্জাপুর গ্রামের আমিনুল ইসলাম (২৮) তার স্ত্রী আফরোজা সুলতানা (২২) ও তাদের দেড় বছরের মেয়ে ইরানী মণ্ডল।

তলুইগাছা বিজিবির কোম্পানি কমান্ডার ফয়েজউদ্দিন জানান, তাদের আটকের পর তলুইগাছা সীমান্তের বিপরীতে আমুদিয়া বিএসএফ ক্যাম্পের সদস্যদের জানানো হয়। এরপর সকাল ৮টার দিকে পতাকা বৈঠক আহ্বান করা হয়। পতাকা বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন আমুদিয়া বিএসএফ ক্যাম্পের এসআই রঞ্জন কুমারসহ ছয় সদস্যের একটি দল। অন্যদিকে বাংলাদেশের পক্ষে তলুইগাছা বিজিবির কোম্পানি কমান্ডারের নেতৃত্বে ছয় সদস্যের একটি টিম।

কেএইচ