লালমনিরহাটের আদিতমারী উপজেলায় টর্ণেডোর ছোবলে লন্ডভন্ড হওয়া পরিবারগুলোকে পুনবাসনের জন্য নগদ অর্থ ও জিআর চাল সহায়তা প্রদান করেছে প্রশাসন।

সোমবার (০৯ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এসব সহায়তা প্রদান করে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম।

এর আগে শনিবার (০৭ মার্চ) রাত ৮টার দিকে ওই উপজেলার বড়কমলাবাড়ি বাদিয়া চওড়া গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া টর্ণেডো আঘাতে প্রায় অর্ধশত ঘরবাড়ি লন্ডভন্ড হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সভাপতিত্বে সহায়তা প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস, ভাইস চেয়ারম্যান চিত্ররঞ্জন রায়, জেসমিন আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মফিজুল ইসলাম ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আলীনুর রহমান প্রমুখ।

টর্ণেডোর ছোবলে বাদিয়াচওড়া গ্রামের ৪৬টি পরিবার ক্ষতিগ্রস্থ হয়। যার মধ্যে ৮টি পরিবার সম্পুর্ন ও ৩৮ পরিবার আংশিক ক্ষতিগ্রস্থ হন। জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্পুর্ন ক্ষতিগ্রস্থ ৮ পরিবারের প্রত্যেককে ৭ হাজার টাকা ও ৩০ কেজি জিআর চাল, আংশিক ক্ষতিগ্রস্থদের জনপ্রতি ২০ কেজি চাল ও নগদ দুই হাজার টাকা প্রদান করা হয়।

এছাড়াও উপজেলা পরিষদের পক্ষ থেকে সম্পুর্ন ক্ষতিগ্রস্থ ৮ পরিবারকে ৭ হাজার টাকা ও আংশিক ক্ষতিগ্রস্থ ৩৮ পরিবারকে দুই হাজার টাকা হারে পুনবাসনের জন্য সহায়তা প্রদান করা হয়।

নুরনবী/এমবি