ঠাকুরগাঁও সদর উপজেলার ডোডা পাড়া গ্রামের বাঁশ ঝাড় থেকে মকবুল হোসেন মন্টু(৫৬) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঐ বৃদ্ধের বাড়ি দৌলতপুর সরকার পাড়া গ্রামে।

পুলিশ জানায় মঙ্গলবার সকালে স্থাণীয়দের খবরে ঐ গ্রামের বাঁশ ঝাড়ের ঝুলন্ত অবস্থায় মকবুল হোসেন মন্টুর লাশ উদ্ধার করা হয়।

ঠাকুরগাঁও থানার ওসি মশিউর রহমান বলেন,ময়না তদন্তের পর মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

পারভেজ/জারিফ