সবুজ আন্দোলন মাগুরা জেলা শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে অর্ধশতাধিক অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে আজ (২১ এপ্রিল) মঙ্গলবার সকালে খাদ্য সহায়তা প্রদান করেছে।
শ্রীপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি এবং ৮ নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী আফজাল হোসেনের নেতৃত্বে উপজেলার তখলপুর গ্রামের সন্তান ও সবুজ আন্দোলন পরিচালনা পরিষদ'র চেয়ারম্যান, বাপ্পি সরদার প্রধান অতিথি ছিলেন।
তিনি তার বক্তব্যে বলেন, আজ প্রচন্ড বৃষ্টির মধ্যেও আমরা সবুজ আন্দোলন জনগণের পাশে দাঁড়ায়েছি। করোনা ভাইরাস আজ মহামারী আকার ধারন করেছে, সবাই নিজ নিজ গৃহে অবস্থান করুন। সকল তরুণ প্রজন্ম নিজ গ্রামে জনগণকে সচেতন করুন। সমাজের সকল বিত্তবান ব্যক্তি এগিয়ে আসুন। শ্রীপুর উপজেলার ইউএনও মহোদ্বয়কে আহ্বান জানাচ্ছি আমাদের গ্রামে দরিদ্র মানুষের সংখ্যা অনেক বেশি,তাদের দিকে একটু বেশি করে নজর দেন। প্রত্যেক পরিবারকে ৫ কেজি করে চাল প্রদান করা হয়। সবুজ আন্দোলন ইতোমধ্যে ৫০ জেলায় কর্মসূচি পালন করেছে।খাদ্য বিতরণ ছাড়াও ইতোমধ্যে বিভিন্ন মসজিদ ও বাড়ি বাড়ি হাত পরিষ্কার করার জন্য সাবান বিতরন করেছে।
এ সময় উপস্থিত ছিলেন গ্রামের কয়েকজন সেচ্ছাসেবক তারমধ্যে অন্যতম খলিলুর রহমান,মোসলেম উদ্দিন,মোঃ বাবু বিশ্বাস, টুকু বিশ্বাস,মসিয়ার সরদারসহ আরো অনেকে।
মাগুরার শ্রীপুর মহিলা কলেজের ত্রান সামগ্রী বিতরণ
এদিকে মাগুরার শ্রীপুর মহিলা কলেজের ত্রান সামগ্রী বিতরণ করেন আলহাজ্ব আলতাব হোসেন মহিলা কলেজের শিক্ষক,কর্মচারিদের নিজস্ব অর্থায়নে করোনার ভয়ে ঘরে থাকা কলেজের দুস্থ শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় পর্যায়ে ভ্যান চালক ও ক্ষুদ্র চা বিক্রেতাসহ ১,শ ২০ জন হতদরিদ্রদের মধ্যে আজ (২১ এপ্রিল) মঙ্গলবার সকলে খাদ্য সমগ্রী বিতরণ কর হয়েছে।
খাদ্য সমগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ২ কেজি আলু, ৫০০ গ্রাম তেল, ৫০০ গ্রাম লবণ, ৫০০ গ্রাম ডাল, ১ টি সাবান।
ত্রান বিতরণরকালে কলেজের অধ্যক্ষ শেখ মইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান।
অন্যদের মধ্যে উপস্থিত শ্রীপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ মনছুর আলী ও কলেজের শিক্ষক,কর্মচারিগণ। দেশের এই ক্রান্তিলগ্নে সরকারি সহযোগিতার পাশাপাশি শ্রীপুর মহিলা কলেজের ন্যায় অন্যান্য সামাজিক ও শিক্ষাপ্রতিষ্টান মানবতার সেবাই এগিয়ে আসুক এমনটা প্রত্যাশা করছেন সমাজের গুুনিজনেরা।
সাইফুল্লাহ /এএস





