নারায়ণগঞ্জের ফতুল্লায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ একজন মারা গেছেন। তার নাম নাসির উদ্দিন (২৮)।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পঞ্চবটীর রূপসী হাউজিংয়ে অবস্থিত এনজিও অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সাতজন দগ্ধ হন। এর মধ্যে ছয়জনকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
সোমবার ভোর ৬টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাসির উদ্দিনের মৃত্যু হয়।
দগ্ধ অন্যরা হচ্ছেন মিজানুর রহমান (২২), ফেরদৌস আহমেদ (৩০), সোহেল আহমেদ (২৮), আবদুল আলিম (৩০), মোহাম্মদ আসলাম (২৭) ও ওমর।
ঢামেক বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থশঙ্কর পাল জানান, দগ্ধদের পাঁচজনের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
এএইচ





