বাংলাদেশ ছাত্রলীগ মেহেরপুর জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটিতে বারিকুল ইসলাম লিজনকে সভাপতি ও জুয়েল রানাকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটির পাঁচজনের নাম ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।

প্রতিকূল অবস্থার কারণে মেহেরপুরে সম্মেলন শেষে রোববার গভীর রাতে ঝিনাইদহ পৌঁছে কেন্দ্রীয় নেতারা গুরুত্বপূর্ণ পাঁচ পদে তাদের নাম ঘোষণা দেন। কমিটির বাকি তিনজন হলেন- সহসভাপতি পদে আবু শামা সাগর ও রাজিবুর রহমান পিন্টু এবং সাংগাঠনিক সম্পাদক পদে তৌহিদুল ইসলাম তৌহিদ।

বাংলাদেশ ছাত্রলীগ মেহেরপুর জেলা শাখার সম্মেলন রোববার জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠনে কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা রুদ্ধদ্বার বৈঠক করছিলেন। তবে কমিটি গঠন নিয়ে ঐক্যমতে পৌঁছাতে না পারায় রাতেই কেন্দ্রীয় নেতারা সম্মেলন স্থান ত্যাগ করেন। পরে রাতের কোনো এক সময় জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা হতে পারে বলে তারা জানান।

জেআই