রাজশাহীর চারঘাটে দেশি পিস্তল, গুলি ও ধারালো ছুড়িসহ মিলন উদ্দিন (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (২৩ মার্চ) দিবাগত গভীর রাতে নিজ বাড়ি থেকে পুলিশ তাকে আটক করে। তার বিরুদ্ধে থানায় ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে ৫টি মামলা রয়েছে।

আটককৃত মিলন উপজেলার মিয়াপুর চাইপাড়া গ্রামের রইস উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে রাজশাহীর চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন বলেন, তার বিরুদ্ধে বিভিন্ন মামলা থাকায় পলাত ছিলো। বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছে থেকে একটি দেশি তৈরি ওয়ান স্যুটার গান, দুই রাউন্ড গুলি ও একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।

ওসি বলেন, মিলন একজন পেশাদার ছিনতাইকারী। এছাড়া বিভিন্ন সময় বিএনপি-জামায়াতের নাশকতার সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলো।

অস্ত্র উদ্ধারের ঘটনায় মিলনের বিরুদ্ধে মামলা হচ্ছে। এছাড়া তার বিরুদ্ধ থানায় ছিনতাই, নাশকতাসহ বিভিন্ন অপরাধে ৫টি মামলা রয়েছে। এসব মামলায়ও তাকে গ্রেফতার দেখানো হবে।
বিকেলের মধ্যেই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান ওসি।

এম আর