প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃত্যু। এ পর্যন্ত মৃতের সংখ্যা এক শ’ছারিয়ে। ডেঙ্গু আতঙ্ক যেন বেড়েই চলছে।
একের পর এক লাশের মিছিলে যোগ হচ্ছে শিশু-বৃদ্ধসহ সকল শ্রেণির মানুষ। বাড়ছে উৎকণ্ঠা আর উদ্বেগে। কোন মতেই নিস্তার মিলছে না। এই মহামারি ছোবল থেকে। ডেঙ্গুর প্রকোপ এ যেনো 'বিনা মেঘে বজ্রপাতের' মতো।
সার্বিক পরিস্থিতি উন্নতি হলেও এখনো দেশের বিভিন্ন স্থানে নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছেন অনেকে। এতে আতঙ্ক কাটেনি রাজধানীর বাইরের মানুষদের।
যশোরে নিয়ন্ত্রণে আসেনি ডেঙ্গু পরিস্থিতি। শুক্রবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে জেলায় ৯০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
এ পর্যন্ত ডেঙ্গুতে জেলায় ৭ জনের মৃত্যু হয়েছে। বর্তমানের জেলার বিভিন্ন হাসপাতালে ২৫১ রোগী ভর্তি রয়েছেন।
একই অবস্থা কুষ্টিয়ায়। শুক্রবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২১ জন নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। বর্তমানে জেলা সদর হাসপাতালে ৭২ রোগী চিকিৎসাধীন রয়েছেন।
তবে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হয়েছে উত্তরের জেলা কুড়িগ্রামে। বর্তমানে জেলা সদর হাসপাতালে তিনজন রোগী ভর্তি রয়েছেন।
এএস





