জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য পদের নির্বাচনে বিজয়ী হয়েছে বাংলাদেশ। এ পদে বাংলাদেশ তিন বছরের জন্য নির্বাচিত হয়েছে।

মঙ্গলবারের এ নির্বাচনে বাংলাদেশ ১৪৯ ভোটে ২০১৫-১৭ সময়কালের জন্য জয়লাভ করে।

রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা খালেদা বেগম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে; বাংলাদেশ এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে এই পোস্টের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনে বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও কাতার অংশ নেয়।

জেএ