লক্ষ্মীপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)'র ২ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। 

রোববার রাতে শহরের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে বিজিবি সদস্যরা।

৫ জানুয়ারি সোমবার যেকোন ধরনের নাশকতা রোধে এবং আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরা টহলে থাকবে। 

লক্ষ্মীপুর জেলা সহকারী পুলিশ সুপার (সদর) নাসিম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, লক্ষ্মীপুরের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। 

নাশকতা রোধে লক্ষ্মীপুর সদর, চন্দ্রগঞ্জ, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগরে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান তিনি।

এমকে