বাসচাপায় মনোয়ারা (৩৫) নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। রবিবার সকালে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকার নবীনগর-চন্দ্রা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মনোয়ারা টাঙ্গাইলের মধুপুর এলাকার আবুল কালামের স্ত্রী। ডিইপিজেডের এক্সপেন্স পোশাক কারখানায় এই শ্রমিক আশুলিয়ার বাড়ইপাড়া এলকায় ভাড়া বাড়িতে থাকতেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মনোয়ারা তার কর্মস্থলে যাচ্ছিলেন। পথে সাড়ে ৭টার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী যাত্রীবাহি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঢাকা, ২০ জুলাই (টাইমনিউজবিডি.কম) জেএ





