রাজধানীর মালিবাগে রেলগেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশ এবং স্থানীয় জনতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার বেলা ২টার দিকে মালিবাগ রেলক্রসিং থেকে মগবাজার ওয়ারলেস রেলক্রসিং এলাকা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মালিবাগের একটি বস্তি উচ্ছেদকে কেন্দ্র করে রেলওয়ে পুলিশের সঙ্গে স্থানীয় জনতা এ সংঘর্ষে লিপ্ত হয়।

উত্তেজিত জনতা এসময় একটি বুলডুজারের কাচ ভেঙে ফেলে।সংঘর্ষের কারণে উচ্ছেদ অভিযান বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে বিপুল পুলিশ মোতায়েন আছে।

এর আগে গত শুক্রবার সকালে কারওয়ান বাজার রেলক্রসিংয়ে রেলে কাটা পড়ে ৪ জন মারা যায়। এর পর থেকেই ওই এলাকার সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নামে কর্তৃপক্ষ।

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর